ইরান–যুক্তরাষ্ট্রের ৪৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক
নানা সংশয় ও অনিশ্চয়তার মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের গত ৪৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে প্রথম দফায় আলোচনা শেষ হয়েছে। গতকাল শনিবার প্রথম দফায় আলোচনা শেষে দুই পক্ষ আলোচনা হওয়া বিষয়গুলো নিয়ে লিখিত নথি বিনিময় করেছেন।