পেনশন ১৫ হাজার, ব্যাংক হিসাবে বাড়তি ৪ লাখ, সেই টাকা যায় কোথায়
বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য আক্তার হোসেন। চলতি বছরের জুনে পেনশন বাবদ ব্যাংক হিসাবে ১৫ হাজার ৪০৬ টাকা পাওয়ার কথা তাঁর। তবে ওই মাসে নিয়মিত পেনশনের পাশাপাশি আরও প্রায় ৪ লাখ টাকা অতিরিক্ত পান তিনি।