কক্সবাজারের বনে মেঘলা চিতার সন্ধান, মিলেছে আরও ২১ প্রজাতির বন্য প্রাণী
পার্বত্য চট্টগ্রামের গহিন বনে আকস্মিক দেখা মিললেও প্রথমবারের মতো কক্সবাজারের একটি সংরক্ষিত বনে গবেষকদের ক্যামেরা ট্র্যাপে (বনের ভেতর স্থাপিত ক্যামেরা) দেখা মিলেছে মেঘলা চিতার (ক্লাউডেড লেপার্ড)। এ মাসের শুরুতে বিজ্ঞান সাময়িকী ‘গ্লোবাল ইকোলজি অ্যান্ড কনজারভেশনে’ গবেষণাটি প্রকাশিত হয়েছে।