যে কারণে কর্মসূচি প্রত্যাহার করলো প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা

John Smith | আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ১১:১৭ দুপুর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে দ্রুত নিয়োগের দাবিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে চলমান আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে। আজ সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনরত সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

সংবাদ সম্মেলনে প্রার্থীরা বলেন, প্রাথমিক ও শিক্ষা প্রতিমন্ত্রী দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু করার আশ্বাস দিয়েছেন৷ এছাড়া মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিও প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আমরা সরকারের প্রতি ভরসা রাখছি।

এসময় প্রার্থীরা দাবি জানান, যৌক্তিক সময়ের মধ্যে যাতে নিয়োগ কার্যক্রম শুরু করা হয়।

এছাড়া আজ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের নিন্দা জানান আন্দোলনকারীরা।

Your experience on this site will be improved by allowing cookies.