নিয়মিত ছাঁটাইয়ে কর্মীদের উৎপাদনশীলতা কমে যেতে পারে, বলছে গবেষণা

John Smith | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৯:৫৩ সকাল

কোনো প্রতিষ্ঠানে ঘন ঘন কর্মী ছাঁটাই শুধু জনবল কমায় না, বরং সেখানে থাকা কর্মীদের চিন্তাভাবনা, আচরণ ও কাজের ধরনও ধীরে ধীরে বদলে দিতে পারে—এমনটাই বলছে বিভিন্ন গবেষণা।

যুক্তরাষ্ট্রের কিছু প্রতিষ্ঠানে ছাঁটাই এখন আর এককালীন জরুরি সিদ্ধান্ত নয়, বরং মাসের পর মাস বা বছরের পর বছর চলতে থাকা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গবেষকদের মতে, এমন পরিস্থিতিতে কর্মীরা কখনোই চাকরিতে নিরাপদ বোধ করতে পারেন না।

সায়েন্স ডিরেক্ট-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, পুনরাবৃত্ত ছাঁটাই সাধারণত খরচ কমানো বা আর্থিক পুনর্গঠনের অংশ হিসেবে করা হয়। তবে এর ধারাবাহিকতা কর্মীদের মনে সব সময় চাকরি হারানোর ভয় তৈরি করে।

কর্মক্ষেত্রের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে—

গবেষকদের মতে, ছাঁটাই কর্মক্ষেত্রের সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলে। কর্মীরা চলে গেলে প্রতিষ্ঠানের ভেতরের সামাজিক নেটওয়ার্ক ভেঙে যায়। এই সম্পর্কগুলো সাধারণত দলগত কাজ, তথ্য বিনিময় ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে।

আরজিভে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, ছাঁটাইয়ের ফলে কর্মীদের মধ্যে একাকিত্ব তৈরি হতে পারে এবং সহযোগিতা কমে যেতে পারে। যাঁরা নিজেদের বিচ্ছিন্ন মনে করেন, তাঁরা কম উৎপাদনশীল হয়ে পড়তে পারেন।

prothomalo-bangla%2F2025-12-20%2F74v7qsbb%2F107.jpeg?w=1536&auto=format%2Ccompress&fmt=webp

কর্মীরা নিজে থেকেই চাকরি ছাড়তে পারেন—

ছাঁটাইয়ের প্রভাব শুধু যাঁরা চাকরি হারান, তাঁদের ওপর পড়ে না। যাঁরা থেকে যান, তাঁরাও নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। উইসকনসিন স্কুল অব বিজনেসের তথ্যমতে, যাঁরা একাধিক দফা ছাঁটাই দেখেছেন, তাঁরা নিজেরাই স্থিতিশীল চাকরির খোঁজে প্রতিষ্ঠান ছাড়ার সম্ভাবনা বেশি থাকে।

মানসিক চাপ ও উদ্বেগের শঙ্কা—

চলমান অনিশ্চয়তা কর্মীদের মানসিক স্বাস্থ্যের ওপরও বড় প্রভাব ফেলতে পারে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন বলছে, চাকরির অনিশ্চয়তা মানসিক চাপ ও সুস্থতা হ্রাসের সঙ্গে সম্পর্কিত, যা কর্মদক্ষতায় নেতিবাচক প্রভাব ফেলে।

দীর্ঘ মেয়াদে বদলে যেতে পারে প্রতিষ্ঠানের সংস্কৃতি—

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিয়মিত ছাঁটাই প্রতিষ্ঠানের সামগ্রিক সংস্কৃতিকেও বদলে দিতে পারে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, ধারাবাহিক ছাঁটাই কর্মীদের অনুপ্রেরণা কমায়, সম্পৃক্ততা হ্রাস করে এবং প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও জ্ঞান হারানোর ঝুঁকি বাড়ায়।

শুধু আর্থিক সিদ্ধান্ত নয়—

ছাঁটাইকে অনেক সময় আর্থিক সিদ্ধান্ত হিসেবে দেখা হলেও, গবেষণা বলছে এর প্রভাব বাজেটের বাইরে অনেক দূর পর্যন্ত যায়। ঘন ঘন ছাঁটাই কর্মীদের মনোবল, আস্থা, উৎপাদনশীলতা এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে—যা শুধু যাঁরা চাকরি হারান, তাঁদেরই নয়, যাঁরা থেকে যান তাঁদেরও স্পর্শ করে।

 

Your experience on this site will be improved by allowing cookies.