জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ে অনানুষ্ঠানিক ভোট আজ

আহমেদ ফারুক | আপডেট: ৩০ জুলাই ২০২৬, ১১:৫৩ দুপুর

জাতিসংঘ | ছবি: রয়টার্স

জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ে আজ বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে অনানুষ্ঠানিক ভোট হচ্ছে।

গোপন এই ভোটের মাধ্যমে বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় থাকা সাতজন প্রার্থীর প্রতি সদস্যদেশগুলোর সমর্থনের মাত্রা যাচাই করা হবে।

পাঁচ বছর করে পরপর দুই মেয়াদ দায়িত্ব পালনের পর চলতি বছরের শেষে বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস তাঁর পদ ছাড়বেন।

গুতেরেস পর্তুগালের নাগরিক। তাঁর স্থানে আসতে পারেন আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, ইকুয়েডর, গায়ানা, সেনেগাল বা উগান্ডার কোনো প্রার্থী।

নিরাপত্তা পরিষদের এই অনানুষ্ঠানিক ভোটকে ‘ট্র পোল’ বলা হয়। এতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যদেশের প্রতিনিধিরা মহাসচিব প্রার্থী সম্পর্কে তিন ধরনের মত দিতে পারেন—‘সমর্থন করি’, ‘সমর্থন করি না’ ও ‘কোনো মতামত নেই’।

সাধারণত একাধিক দফায় এ ধরনের ভোট হয়। এই প্রক্রিয়া সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে শেষ হতে পারে। তবে কোনো গ্রহণযোগ্য প্রার্থী নিয়ে ঐকমত্য না হলে আরও বেশি সময় লাগতে পারে।

Your experience on this site will be improved by allowing cookies.