হুঁশিয়ারি দিয়ে ইরানের সঙ্গে সমঝোতা সম্ভব নয়: বাঘের গালিবাফ

John Smith | আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ১০:১১ দুপুর

হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করবে না ইরান। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ অবস্থানের কথা জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

পোস্টে গালিবাফ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের টেবিলে’ রূপান্তর করতে চাইছেন। কিন্তু ইরান কোনো চাপ বা হুমকির মুখে নতি স্বীকার করবে না।

পাকিস্তান যখন দুই দেশের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে, ঠিক তখনই ইরানের পক্ষ থেকে এ কড়া বার্তা এল। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরান আলোচনায় না বসলে তাদের চরম পরিণতির মুখোমুখি হতে হবে। ট্রাম্পের সেই হুঁশিয়ারির জবাবেই গালিবাফ ইরানের এ অবস্থানের কথা পরিষ্কার করলেন।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

Your experience on this site will be improved by allowing cookies.