বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে শ্রমিকের কাজ করছেন ওমর
‘স্বামীর কিডনি নষ্ট হয়া ১৪ বছর আগেই মারা গেছে। ইনকামের লোক নাই। ছেলে পড়াশোনা করতি চায়, কিন্তু আমি পারতিছিনে। এই ঘরটুক মানুষ সাহায্য করে তুলে দিছে। এহন ছেলে চাচ্ছে পড়াশোনা করতি। আমি মানা করছি, সে শোনতেছে না। আমি টাকা পাব কোনে?’