সেনাপ্রধান তুরস্ক সফরে

আহমেদ ফারুক | আপডেট: ১৯ জুলাই ২০২৬, ৩:১৩ দুপুর

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকে নেওয়া

পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তুরস্ক সরকারের আমন্ত্রণে এই সফর হচ্ছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

জেনারেল ওয়াকার–উজ–জামান আজ রোববার সকালে তুরস্কে রওনা হন।

আইএসপিআর জানিয়েছে, সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের কয়েকটি প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান ঘুরে দেখবেন।

এ ছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষাবিষয়ক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার জন্য দেশটির সশস্ত্র বাহিনী আর প্রতিরক্ষাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন জেনারেল ওয়াকার–উজ–জামান।

Your experience on this site will be improved by allowing cookies.