নিহত শ্রমিকের চাচাতো ভাই সোহাগ সরদার বলেন, মিঠুন ওই মার্কেটে শ্রমিক হিসেবে কাজ করতেন এবং সেখানেই থাকতেন। মার্কেটের আরেক শ্রমিকের সঙ্গে রাতে কোনো একটি বিষয় নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে মিঠুনের বুকে ছুরিকাঘাত করা হয়। রাত ১০টার দিকে মিঠুনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিঠুন ঝালকাঠি সদর উপজেলার রাসেল সরদারের ছেলে বলে জানিয়েছেন সোহাগ।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে একেকবার একেক তথ্য দিচ্ছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।