১. অভিজাত আলমগীর-রুনা
আলমগীরের কাস্টম-মেড ব্লেজার ক্যাজুয়াল-ফরমাল আরামদায়ক ভাব নিয়ে এসেছে। রুনা লায়লাও বরাবরের মতো খোলা কোঁকড়া চুলের সিগনেচার স্টাইলে উপস্থিত হয়েছিলেন।
২. দেশি পোশাকে আফজাল-তাজিন
দেশীয় ঘরানার পোশাক পরে উপস্থিত হন আফজাল হোসেন-তাজিন হালিম দম্পতি। আফজাল পরেছিলেন কলকি নকশার পাঞ্জাবি আর তাজিন পরেছিলেন জামদানি।
৩. মিষ্টি দম্পতি প্রিয়ন্তী উর্বী– সালমান আহমেদ
মিষ্টি এই জুটি অনুষ্ঠানজুড়েই হাসিমুখে ঘুরে বেরিয়েছেন। প্রিয়ন্তী পরেছিলেন অফ হোয়াইট শাড়ি আর সালমান পরেছিলেন ব্লেজার।
৪. ছিমছাম জোভান-নির্জনা দম্পতি

অভিনেতা ফারহান আহমেদ জোভান ও তাঁর স্ত্রী সাজিন আহমেদ নির্জনা ছিলেন ছিমছাম সাজে। জোভানের পরনে ছিল গাঢ় নীল রঙের ওয়ান-বাটন ফরমাল স্যুট। স্ত্রী নির্জনা পরেছিলেন সালোয়ার–কামিজ।
৫. আরামদায়ক পোশাকে শাহেদ–দীপা
অভিনেতা দম্পতি শাহেদ আলী ও দীপা খন্দকার | ছবি: কবির হোসেন
আরামদায়ক রঙের শার্ট পরে এসেছিলেন শাহেদ আলী। অভিনেত্রী দীপা খন্দকার এই বিশেষ আয়োজনে জামদানিকেই বেছে নিয়েছেন। মভ পিংক রঙের শাড়িটিতে ছিল সোনালি ও রোজ গোল্ড সুতার কাজ।
৬. চেনা সাজে রাফসান-জেফার
কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাবের অফ হোয়াইট রঙের স্যুটটি রুল মেকার ব্র্যান্ড থেকে নেওয়া। সংগীতশিল্পী জেফার রহমানের নজরকাড়া পোশাকটি ডিজাইন করেছে সাগুফতা আলীর ব্র্যান্ড মিজোঁ আমালি।
৭. স্নিগ্ধ ত্রপা–আপন দম্পতি
ত্রপা মজুমদার পরেছিলেন সবুজ শাড়ি। আপন আহসান এসেছিলেন পাঞ্জাবির ওপর কোটি পরে।