
বলিউড তারকা আলিয়া ভাট দ্বিতীয়বারের মতো কান চলচ্চিত্র উৎসবে গিয়ে ক্যামেরায় ধরা দিলেন একেবারে রূপকথার রাজকন্যার মতো। ছবি: ইনস্টাগ্রাম থেকে

আলিয়া পরেছেন ‘স্বপ্নিল’ প্যাস্টেল ও মিন্ট—সবুজরঙা গাউন। করসেট স্টাইলের প্রিন্সেস ড্রেসটিতে নরম ফ্লোই সিলুয়েটের ওপর সূক্ষ্ম ফুলেল নকশা, যা তাঁর পুরো উপস্থিতিকে আরও অভিজাত ও পরিশীলিত করে তুলেছে । ছবি: ইনস্টাগ্রাম থেকে

ভারী গয়না এড়িয়ে হীরার স্টাড কানের দুল, সাদামাটা হিল, স্লিক বান হেয়ারস্টাইল ও মিনিমাল মেকআপ তাঁর লুকে প্রিন্সেস গ্ল্যামার দিয়েছে। সঙ্গে মুখের পাশে আলগা কিছু চুল দিয়েছে রেনেসাঁ ধাঁচের অভিজাত রোমান্টিক আবেদন । ছবি: ইনস্টাগ্রাম থেকে

করসেট গাউনের নিচের ঢেউখেলানো ভলিউমিনাস স্কার্ট পুরো লুকটিকে করে তুলেছে অভিজাত ও কমনীয়। এর ওপরের আইভরি, মস-সবুজ ও হালকা নীলের সূক্ষ্ম নকশা—সবটা মিলে ফরাসি রিভেয়েরার আবহের সঙ্গে দারুণ মানিয়ে যায় । ছবি: ইনস্টাগ্রাম থেকে

সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়ার এই লুক নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই এই লুকের প্রশংসা করছেন। আবার কেউ কেউ বলছেন, ‘একই অভিব্যক্তি আর কত! আন্তর্জাতিক ফ্যাশনে আলিয়া কোনো দিন ঐশ্বরিয়া রাই, দীপিকা পাড়ুকোন বা প্রিয়াঙ্কা চোপড়া হতে পারবেন না । ’ছবি: ইনস্টাগ্রাম থেকে

আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে আলিয়া এখন আরও আত্মবিশ্বাসী ও পরিণত স্টাইল আইকনে পরিণত হয়েছেন । ছবি: ইনস্টাগ্রাম থেকে

এর আগে বিমানবন্দর থেকে নেমে কান চলচ্চিত্র উৎসবে পৌঁছানোর সময় আলিয়াকে অল-ব্ল্যাক মনোক্রোম লুকে দেখা যায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে

পরেছিলেন স্ট্রাকচার্ড ব্লেজার, কালো ট্রাউজার আর এসবের সঙ্গী হয়েছিল গুচির অনুষজ্ঞ । ছবি: ইনস্টাগ্রাম থেকে

আলিয়ার সেই মিনিমাল অথচ স্টাইলিশ লুকও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয় । ছবি: ইনস্টাগ্রাম থেকে