হুট করে চাকরি হারালে কী করবেন, জেনে নিন দ্রুত নতুন চাকরি পেতে কী করতে হয়

John Smith | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ৯:২৩ সকাল

হঠাৎ চাকরি হারানো জীবনের সবচেয়ে কঠিন ঘটনা নিঃসন্দেহে। মনে হয়, সব থেমে গেছে, ভবিষ্যৎ অনিশ্চিত। কিন্তু সত্যটা হলো, এটাই পেশাজীবনে আরও ভালো করার দারুণ সুযোগ হতে পারে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি দ্রুত নিজের পছন্দের নতুন চাকরি খুঁজে পেতে পারেন।

১. সবার আগে নিজেকে সামলে নিন
চাকরি হারানোর পর দুঃখ, ভয়, হতাশা—এসবই স্বাভাবিক। তাই নিজেকে সময় দিন। মানসিকভাবে স্থির হোন। কারণ, শান্ত মন ছাড়া ভালো সিদ্ধান্ত নেওয়া কঠিন।

২. নিজের দক্ষতা ও আগ্রহ নিয়ে নতুন করে ভাবুন
এখনই সময় নিজেকে প্রশ্ন করার—আমি কী ভালো পারি? আমি কি পেশা পরিবর্তন করতে চাই? এখন কী করতে চাই? কোন কাজটি আমি আগ্রহ নিয়ে সবচেয়ে ভালোভাবে করতে পারব? শুধু আগের চাকরির মতো কাজ খোঁজার বদলে নিজের পছন্দ আর যোগ্যতা অনুযায়ী নতুন সুযোগ খুঁজুন।

৩. সিভি ও প্রোফাইল আপডেট করুন

prothomalo%2Fimport%2Fmedia%2F2017%2F06%2F17%2F8c3218c69634ce7d35037af7c3b50591-59456717e8940.jpg?w=1536&auto=format%2Ccompress&fmt=webp

নতুন করে নিজের সিভি সাজান। নতুন অভিজ্ঞতা যোগ করুন। লিঙ্কডইন বা অনলাইন প্রোফাইল আপডেট করুন। আপনার দক্ষতা ও অভিজ্ঞতা পরিষ্কারভাবে তুলে ধরুন। যেখানে আবেদন করবেন, সেই অনুযায়ী পেশাগত লক্ষ্য লিখুন।

৪. নেটওয়ার্ক ব্যবহার করুন
অনেক সময় পরিচিত মানুষের মাধ্যমে চাকরি পাওয়া যায়। কাছের বন্ধু, সহকর্মী, সিনিয়রদের জানান। পুরোনো যোগাযোগগুলো কাজে লাগান। তাঁদের জানাশোনা কোনো প্রতিষ্ঠানে পদ ফাঁকা থাকলে আপনাকে জানাতে পারবে।

৫. নতুন কিছু শিখুন

prothomalo-bangla%2F2026-04-07%2F4zakemwh%2F040A1146.jpg?w=1536&auto=format%2Ccompress&fmt=webp

চাকরি না থাকাটা সময় নষ্ট নয়। এটি নিজেকে আপডেট করার সুযোগ। অর্থনৈতিক ব্যাকআপ থাকলে এ সময়ে নতুন কোনো কোর্স বা চাকরির সঙ্গে সংশ্লিষ্ট দক্ষতা অর্জন করুন। নতুন স্কিল শিখুন, ছোট কোর্স করুন। এতে আপনার মূল্য বাড়বে।

৬. নিয়মিত আবেদন করুন
নিয়ম করে আবেদন করুন। অর্থাৎ প্রতিদিন একটা নির্দিষ্ট সময় রাখুন চাকরি খোঁজা ও আবেদনের জন্য। যে প্রতিষ্ঠানে আবেদন করছেন, সম্ভব হলে সেই প্রতিষ্ঠানের এইচআরকে আলাদা করে নিজের সিভি দিয়ে রাখুন। সেই প্রতিষ্ঠানে আপনার পরিচিত কেউ আগে থেকেই চাকরি করলে তাঁকেও বলে রাখতে পারেন। একাধিক জায়গায় আবেদন করুন। যত বেশি চেষ্টা, তত বেশি সুযোগ।

৭. ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন

ওই প্রতিষ্ঠান ও পদ সম্পর্কে ভালোভাবে জেনে যান। মক সাক্ষাৎকার দিন। সাধারণ প্রশ্নগুলো প্র্যাকটিস করুন। আত্মবিশ্বাস বাড়ান। মনে রাখবেন, আপনি আগেও কাজ করেছেন। আপনার অভিজ্ঞতা আপনার শক্তি।

৮. নিজের যত্ন নিন
চাকরি খোঁজার সময় পর্যাপ্ত ঘুমান। ঘরে তৈরি পুষ্টিকর খাবার খান। কাছের মানুষদের সঙ্গে কথা বলুন। এতে মানসিক চাপ সামাল দেওয়া সহজ হবে। আপনাকে যেন দেখতে সতেজ লাগে, সেদিকে নজর দিন।

 

Your experience on this site will be improved by allowing cookies.