উপকরণ
- মুরগির বুকের মাংস ২ পিস
- পাপরিকা ১ চামচ
- সয়া সস ১ টেবিল চামচ
- গোলমরিচের গুঁড়া ১ চা–চামচ
- মধু ১ টেবিল চামচ
- লেবুর রস ১ চা–চামচ
- শর্ষের তেল ১ টেবিল চামচ
- কাঁচা আম ১টি
- কাঁচা পেঁপে (কুচি) ১ কাপ
- গাজর ১টি (কুচি)
- তেঁতুলের পিউরি ১ টেবিল চামচ
- ব্রাউন সুগার ১ টেবিল চামচ
- গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ
- কাঁচা মরিচের কুচি ১টি
- রসুন ১টি (গ্রিল করা)।
প্রণালি
- মুরগির বুকের মাংসের সঙ্গে পাপরিকা, সয়া সস, গোলমরিচের গুঁড়া, মধু, লেবুর রস ও শর্ষের তেল মেখে ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।
- প্যানে মাংসের টুকরো দিয়ে দুই পাশ গ্রিল করে নিন।
- সঙ্গে একটি রসুনও গ্রিল করে রাখুন।
- আম, পেঁপে ও গাজর কুচি করে নেবেন।
- সঙ্গে তেঁতুলের পিউরি, ব্রাউন সুগার, গোলমরিচের গুঁড়া, কাঁচা মরিচের কুচি ও রসুন দিয়ে সালাদ তৈরি করুন।
- গ্রিল করা মুরগির বুকের মাংস টুকরা করে সালাদের ওপর দিয়ে পরিবেশন করুন।