উদ্যোক্তা
উদ্যোক্তা •
ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে কর্মীদের বাড়তি সময় কাজ করানো বন্ধের নির্দেশ
ছুটির দিনে কর্মীদের কাজ করানো বন্ধ রাখতে প্রায় সাড়ে ৯০০ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান (এমএফআই) বা এনজিওকে নির্দেশনা দিয়েছে ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। সম্প্রতি দেশের ৯৪৯টি এনজিওকে এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
১ মাস আগে
উদ্যোক্তা •
আজ দাম কমার শীর্ষে আল–আরাফাহ
আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেন ও সূচক উভয়ই বেড়েছে। আজ লেনদেন হয়েছে ৫৯৭ কোটি ১ লাখ টাকার। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৭৯ লাখ টাকার।
১ মাস আগে
উদ্যোক্তা •
নির্বাচনের আগে ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ আবার বেড়েছে
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে দেশের জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সামনে রেখে রাজধানীসহ শহুরে এলাকায় বসবাসরত নাগরিকেরা গ্রামে নিজ নিজ নির্বাচনী এলাকায় যান। তাতে তাঁদের ব্যক্তিগত খরচ বেড়েছিল।
১ মাস আগে
উদ্যোক্তা •
ইন্টারকন্টিনেন্টালের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি
এমপ্লয়ি ব্যাংকিং সেবা দিতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই অংশীদারত্বের আওতায় ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মীরা ব্র্যাক ব্যাংকের একটি পূর্ণাঙ্গ আর্থিক সমাধান প্যাকেজ পাবেন। যার মাধ্যমে তাঁদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম সহজ হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য অর্জনকেও সহজ করবে। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
১ মাস আগে
উদ্যোক্তা •
অকটেন কী, কোথা থেকে আসে, সংকট কতটা
ইরান যুদ্ধ শুরুর পর এক মাস ধরে আলোচনার বড় বিষয় জ্বালানি তেল। ফিলিং স্টেশনগুলোয় তেল কিনতে দীর্ঘ লাইনের ছবি ও খবর প্রতিদিনই আসছে সংবাদমাধ্যমে।
১ মাস আগে
উদ্যোক্তা •
গাড়ির সিএনজি ও এলপিজি রূপান্তরে খরচ কত, কোথায় করবেন
মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। এর প্রভাব দেশের জ্বালানি খাতেও পড়েছে। সরবরাহ কমে যাবে, ভেবে অনেকেই আতঙ্কিত হয়ে যানবাহনে বেশি পরিমাণ জ্বালানি সংগ্রহ করছেন।
২ মাস আগে
উদ্যোক্তা •
‘জুলুম কর’ থেকে নিস্তার চান ব্যবসায়ীরা
দেশে ৪০ হাজারের বেশি সোনার দোকান থাকলেও মূসক নিবন্ধনের আওতায় আছে মাত্র ৮ হাজার প্রতিষ্ঠান।
২ মাস আগে
উদ্যোক্তা •
করতোয়ার প্রাণ ফেরাতে নতুন প্রকল্প নেওয়া হচ্ছে
বগুড়ার করতোয়া নদী পুনঃখননের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। পুনঃখনন করা হবে নদীটির ২৩০ কিলোমিটার গতিপথ। এ জন্য ১ হাজার ১২২ কোটি টাকার নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, নদীটি পুনঃখনন করা হলে তাতে করতোয়া, ইছামতী ও গজারিয়া নদীতে আবারও পানির স্বাভাবিক গতিপ্রবাহ ফিরে আসবে।
২ মাস আগে
উদ্যোক্তা •
কর কমাতে শেষ তিন মাসে কোথায় কীভাবে বিনিয়োগ করবেন
চলতি অর্থবছরের আর মাত্র তিন মাস আছে। আয়করের হিসাব হয় প্রতিবছরের জুলাই মাস থেকে পরবর্তী বছরের জুন মাস পর্যন্ত। আয়কর রিটার্নে আয়–ব্যয়, করছাড়, বিনিয়োগ পরিকল্পনা—সবই করতে হবে এই জুলাই–জুন চক্রের মধ্যে।
২ মাস আগে
উদ্যোক্তা •
জ্বালানি–সংকটে ভুগছে শিল্পকারখানা
দেশের ইস্পাত খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বিএসআরএম। রড উৎপাদনের সঙ্গে জড়িত বিভিন্ন যন্ত্রপাতি ও ট্রাকের জন্য প্রতিদিন প্রতিষ্ঠানটির ৩৫ হাজার লিটার ডিজেল প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় প্রতিষ্ঠানটির উৎপাদনে তার নেতিবাচক প্রভাব পড়ছে।
২ মাস আগে
উদ্যোক্তা •
জ্বালানি তেলের সংকট আপনার খরচ বাড়াবে কীভাবে
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে দেশের বাজারে। বিভিন্ন তেলের পাম্পে যানবাহনের লাইন পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এদিকে সরকারের মজুতেও টান পড়ছে।
২ মাস আগে