বাড়িতেই বানাতে পারেন দই দিয়ে কেক, দেখুন রেসিপি

John Smith | আপডেট: ১৩ মে ২০২৬, ১১:২৭ দুপুর

দইয়ের কেক | ছবি: সুমন ইউসুফ

উপকরণ

ডিম: ৩টি

হালকা পানি ঝরানো দই: ১ কাপ

তেল বা মাখন: আধা কাপ

ভ্যানিলা এসেন্স: ১ চা-চামচ

ময়দা: দেড় কাপ

কর্নফ্লাওয়ার: ১ টেবিল চামচ

বেকিং পাউডার: ১ চা-চামচ

চিনি: ১ কাপ

লেবুর মিহি খোসা: ১ চা-চামচ

লবণ: ১ চিমটি

prothomalo-bangla%2F2026-05-12%2Fbuweojmt%2F040A6043.jpg?w=1536&auto=format%2Ccompress&fmt=webp

প্রণালি

প্রথমে ওভেন ১৭৫ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে নিন। একটি বড় বাটিতে ঘরের তাপমাত্রায় রাখা ডিম থেকে কুসুম ও সাদা অংশ আলাদা করুন। কুসুমের সঙ্গে মাখন ও দই ভালোভাবে বিট করুন। ভ্যানিলা এসেন্স মিশিয়ে আবার বিট করুন। আলাদা পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার ও বেকিং পাউডার মিশিয়ে রাখুন। ডিমের সাদা অংশ বিট করে ফোম তৈরি করুন এবং ধীরে ধীরে চিনি মিশিয়ে বিট করতে থাকুন, যতক্ষণ না মিশ্রণটি শক্ত চূড়ার মতো হয়ে যায়। অল্প অল্প করে এই ফোম ময়দার মিশ্রণের সঙ্গে স্প্যাচুলা দিয়ে ধীরে ধীরে মেশান। লেবুর খোসা ও লবণ দিন। কেকের মোল্ডে মিশ্রণটি ঢেলে দিন। হালকা ট্যাপ করে ভেতরের বাতাস বের করে দিন। এরপর প্রিহিটেড ওভেনে ৩৫ মিনিট বেক করুন। ঠান্ডা হলে পরিবেশন করুন।

Your experience on this site will be improved by allowing cookies.